Skip to main content

Posts

Fill 2D Space with Hilbert Curve

এ কেমন Journey!

১৬ ডিসেম্বর যশোরে কাজ শেষে চিন্তা করলাম সকালের ট্রেনে ঢাকা যাব। রেলস্টেশনে গিয়ে দেখি নোটিশ ঝোলানো, "২০/১২/১৭ এর আগে খুলনা-যশোর-ঢাকা এর কোন টিকেট নাই"। কি আর করার ট্রেন বাদ। বাসে যাব তা পরদিন দুপুর ১২ টার আগে কোন টিকিট নাই!! আর কি অবশেষে বেনাপোল থেকে আসা ঢাকার সোহাগের টিকিট কাটলাম। গাড়ি দুপুর একটায়। মোটামোটি ঠিক সময়ে পেয়ে গেলাম। উঠে বসতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। আমার দেখা সোহাগ গাড়ির সবচেয়ে বাজে leg space!! যাহোক তাও সহ্য করে নিলাম,বাড়ি যাচ্ছি বলে কথা। ফেরিঘাটে পৌছলাম বিকাল সাড়ে চারটায়। ফেরিঘাটে পৌছলাম বলা ঠিক না। ফেরিঘাটে ঢুকার ৪ কিলো আগে পৌছলাম!! হ্যা, টানা ৪ কিলো জ্যাম! অগত্যা চুপচাপ বসে গান শোনা। মাঝে গাড়ির সুপার ভাইজার সাহেব সতর্ক করে গেলেন জানালা খোলা রেখে পাশে বসে ফোন না চালাতে,চুরির ভয় আছে। বলার আধা ঘন্টা খানেক হয় নি, হঠাৎ আমার পেছনে হুট করে এক চিৎকার!! পিচ্চি মেয়েটার হাত থেকে থাবা দিয়ে ফোন নিয়ে চোর পালিয়েছে!! আমার একেবারে পেছনের সিটে! পরে যা বুঝলাম তা হল টায়ারে পা দিয়ে উঠে খোলা জানালা আর পিচ্চির মোবাইলে ডুবে থাকার সুজোগটার পূর্ন ব্যবহার করেছেন চোর সাহেব!! যাহোক পিছে ...

সমুদ্র দর্শন

১৯৯৫ সালের কথা,এক নতুন দম্পতির কোলে তাদের প্রথম সন্তান । যায়গাটা চট্টগ্রাম,দম্পতি আমার বাবা-মা :P । হ্যা আমার কথাই বলতেসি।জন্ম চট্টগ্রাম হলে কি হবে সমুদ্র দর্শন যা হয়েছে তা জন্মের প্রথম ২ বছর অবধি। কাজেই মনে থাক কোন প্রশ্নই আসে না :P । প্রথম সমুদ্র দর্শন ২০১৪,পতেঙ্গা । খুব বেশি অনুভব করা হয়ে উঠেনি । গিয়েছিলাম প্রতিযোগিতা করতে, সময় বের করাই ঝামেলা । যাহোক বাইরের গল্প অনেক হলো,এবার যায়গায় আসি। কক্সবাজার যাবার পরিকল্পনা যখন ডিপার্টেমেন্ট এর পোলাপাইন করতেসে টার্ম ফাইনালের পরীক্ষা তখনো একটা বাকি । তাতে কি!? একটাই তো । তাও আবার বাকি ব্যাচমেটদের এখনো দুইটা বাকি । তাই যেতে যে হবেই :p । পরিকল্পনা শেষ,তারিখ চুড়ান্ত, ১৬ তারিখ শেষ পরীক্ষা দিয়ে ১৭ তারিখ রাত ১০ টার বাসে সরাসরি কক্সবাজার । অনেকের কাছেই পুরানো যায়গা,সবাই যায় টাইপের যায়গা... । আমার কাছে ব্যাপারটা রোমাঞ্চকর । সমুদ্র-শহরের বাতাস বুকে নিয়ে জন্মানো ছেলে কখনো সমুদ্র অনুভব করেনি!! রোমাঞ্চকর হবে না!? রোমাঞ্চের শুরুটা বাসে উঠার আগে থেকেই শুরু হয়ে যাবে তা অবস্য ভাবতে পারিনি । আমি যখন আরামবাগে শ্যামলী কাউন্টারে পৌছাই আমার সফ...